• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

নাচিয়ারচরে দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের সময় পথচারী এক নারী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2017   Sunday

রাঙামাটির নাচিয়ারচর উপজেলায় কুকুরমারা এলাকায় পাহাড়ের বিবদমান দু’গ্রুপের মধ্যে গোলাগুলি বিনিময়ের সময় আছিয়া বেগম(৩৫) নামে পথচারী এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।  রোববার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর পশ্চিম পাড়ার পাশ্ববর্তী কুকুরমারা এলাকায় এই ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম মোশারফ হোসেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার কুকুরমারা এলাকায় দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে গুলি মিনিময়ের সময় পথচারী আছিয়া বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয় ।  পরে তাকে রাঙামাটি  জেনারেল হাসপতালে তাকে প্রেরণ করা হয়েছে।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  দুগ্রুপের মধ্যে গুলি মিনিময়ের  ইসলামপুর এলাকাবাসী আছিয়া বেগম নামের নারীর দুপায়ে গুলি লাগে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল এলাকায় জোরদার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ