• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির রিজার্ভ বাজারের বাস ষ্টেশন এলাকায় অগ্নিকান্ডে ৮টি দোকানসহ শতাধিক বাড়ী পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ২ নং পাথর ঘাটা এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৮ টি দোকান ও শতাধিক বসত বাড়ী পুড়ে গেছে।


জানা যায়, শহরের রিজার্ভ বাজার ২ নং পাথর ঘাটা এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাত আড়াইটায় একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে প্রায় ৮ টি দোকান ও শতাধিক বসত বাড়ী পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেনা বাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কাপ্তাই উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অগ্নিকান্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি। এদিকে খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনা পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করে প্রত্যক্ষ করেন।


রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙামাটি ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ জনের দমকল কর্মী দীর্ঘ প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে রাত চারটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি তাৎক্ষনিকভাবে আগুনের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ