• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে বলিপাড়া নারী কল্যাণ সমিতি’র স্যানমার্ক সিমস্ প্রারম্ভিক পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2015   Thursday

বৃহস্পতিবার বান্দরবান বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র স্যানমার্ক সিমস্ প্রারম্ভিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র  সভানেত্রী নিমকিম বমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের রাঙামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মিন্টু বিকাশ চাকমা, ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গীরি চাকমা ও রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  উবাচ মারমা। সভায় সভায়  রাঙামাটি ও রাজস্থলী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, কার্ব্বারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রথম পর্যায়ে রাঙামাটি সদর ও রাজস্থলী উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকার বসবাসরত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইউনিসেফ কর্তৃক যে প্রকল্প গ্রহন করা হয়েছে তা এ এলাকার জনগনের কল্যাণ বয়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল চাবিকাঠি, তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে প্রান্তিক জনগোষ্ঠির সব ধরনের উন্নয়নে এগিয়ে আসলে এ জেলা অনেক এগিয়ে যাবে। তিনি পার্বত্যঞ্চলের প্রত্যান্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রচার বাড়াতে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, হেডম্যান , কার্ব্বারীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ