• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ২ আ’লীগ নেতার ওপর হামলার মামলায়
বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও ছেলেসহ ১৪ জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2017   Friday

রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলার মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেসহ এরই মধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এসব ঘটনায় করা পৃথক দুই মামলায় গ্রেফতারকৃতরা হলেন- বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা (৬৫) ও তার ছেলে সমর বিজয় চাকমা (২৮), সুমন চাকমা (২৬), চন্দ্র বাবু তঞ্চঙ্গা (৩৫), বীরময় চাকমা (৩৫), সুনীল কান্তি চাকমা (৪০), বুদ্ধি বিজয় তঞ্চঙ্গা (৩২), রিটন চাকমা (২৬), বাবু চাকমা (২৭), মঙ্গল মণি চাকমা (২৬), সাধন চাকমা (২৭), রিকন চাকমা (২৮), কালনজিৎ চাকমা (২৯) ও রূপম চাকমা (২৪)। 

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া এবং বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা এদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সবাইকে আদালতে চালান দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, রাসেল মারমার করা মামলায় ৭ জন এবং ঝরনা খীসার করা মামলায় ৭ জন।


রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, বৃহস্পতিবার ভোররাতে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝরনা খীসার ওপর হামলার ঘটনায় বিকালে নিজে বাদী হয়ে থানায় মামলা দেন ঝরনা খীসা। মামলায় বৃহস্পতিবার রাতে পরিচালিত পুলিশি অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার ওপর হামলার ঘটনায় করা মামলায় একই রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা ও তার ছেলে সমরজিৎ চাকমাকে গ্রেফতার করা হয়েছে।


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা জানান, রাসেল মারমা নিজে বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটি মামলা করার পর ওই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পরিচালিত পুলিশি অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া এ মামলায় রাঙামাটি শহর থেকে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।


জানা যায়, ৫ ডিসেম্বর জেলার বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে বেদম শারিরীক নির্যাতন চালায় দুর্বৃত্তরা। এতে মারাত্মক আহত হন রাসেল মারমা। একই দিন রাতে জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনার প্রতিবাদে বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ায় বৃহস্পতিবার ভোররাতে রাঙামাটি শহরের ভালেদী আদম এলাকায় তার নিজ বাড়িতে ঢুকে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝরনা চাকমার ওপর এলোপাতারি হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাসেল ও ঝরনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।


এ ছাড়া ৫ ডিসেম্বর সকালে আরেকটি পৃথক ঘটনায় নানিয়ারচর উপজেলার দজরপাড়ায় অনাদী রঞ্জন চাকমা নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা।


পুলিশ সুপার সাইদ মো. তারিকুল হাসান বলেন, নানিয়ারচরে সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমা এবং জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগ নেতা অরবিন্দু চাকমা হত্যার ঘটনায় তাদের পরিবার থেকে কেউ মামলা না দেয়ায় শেষে পুলিশ বাদী হয়ে নিজ নিজ থানায় মামলা রুজু করে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলার শিকার রাসেল মারমা এবং ঝরনা খীসা নিজ নিজ থানায় মামলা দেন। ওইসব মামলায় এরই মধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে অনেককে গ্রেফতারে সক্ষম হওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

১৪ আসামীকে শুক্রবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ আলীর আদালতে হাজির করা হলে আদালত আগামী ১০ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করে আসামীদের জেলহাজতে
পাঠিয়ে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ