• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খাগড়াছড়িতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2017   Thursday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামী মো: মোস্তফাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক রত্নেশ্বর ভট্টাচায্য এই রায় দেন।

 

আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ৮ মার্চ দিঘীনালা উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকার চার বছর বয়সী একটি শিশু মাইনী নদীতে গোসল করতে গেলে আসামী মোস্তফা তাকে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।


শিশুর পিতা বাদী হয়ে দিঘীনালা থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই দিঘীনালা থানা পুলিশ উপজেলার মধ্যবেতছড়ি এলাকার করম আলীর পুত্র আসামী মোঃ মোস্তফাকে গ্রেফতার করে।
এই মামলায় ২০০৯ সালের ৩০ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা খোকন চন্দ্র দেবনাথ চার্জশীট প্রদান করেন। এই মামলায় মোট ৯জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।মামলাটি সাক্ষ্য প্রমানে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক  রত্নেশ্বর ভট্রাচার্য্য আসামীকে যাবজীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ