• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

মহালছড়িতে গভীর রাতে পুলিশ কর্মকর্তার কান্ড
ঘুমের ব্যাঘাতের অজুহাতে থানায় নিয়ে মাছ ব্যবসায়ী ও জেলেদের নির্যাতনের অভিযোগ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2017   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে কোন কারণ ছাড়াই এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়েছেন ১১ জন মাছ ব্যবসায়ী ও জেলে। বরফ ভাঙ্গার শব্দে ওই পুলিশ কর্মকর্তার ঘুমের ব্যাঘাত হবার অজুহাতেই তিনি এই কা- করে বসেন  অভিযোগ করা হয়েছে।

 

মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের ও কোষাধ্যক্ষ উত্তম চাকমাসহ অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ফিসারিঘাটে মহালছড়ি থানার এস,আই তৌহিদ অতর্কিতভাবে এসে মাছ প্যাকিং করার সময় মহালছড়ি মৎস্য সমিতির সিনিয়র সহসভাপতি মো: ফরিদসহ ১১ জনকে থানায় নিয়ে গিয়ে কোন কারণ ছাড়াই বেধরক মারধর শুরু করে।

 

এসময় এস আই তৌহিদ এবং কনস্টেবল কাউসারের লাঠির আঘাতে আহত হন  বায়েজিদ কালাম (৩৫), মালু মিয়া, রহম আলী (৫০), বিএফ ডিসি’র পরিচ্ছন্নকর্মী মো: জামাল (৩৫), তান্ডু মিয়া (৪০), ফরহাদ আলী (৩০), তারা মিয়া (৩২), মোহন মিয়া (৪৫), খোকন মিয়া (২৮), করিম মিয়া (৫৫)।  এরা সকলেই মাছ প্যাকিং এর কাজ করে।

 

এই খবর পেয়ে সকালে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: ফরিদ থানায় আটকদের সকালের নাস্তা নিয়ে দেখা করতে গেলে এস আই তৌহিদ তাঁর ওপর হামলে পড়েন। এলোপাথাড়ি কিল-ঘুষি আর লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

 

বিষয়টি জানাজানি হলে মাছ ব্যবসায়ী এবং জেলেদের পরিবার থানার বাইরে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন শীল এসে পরিস্থিতি সামাল দেন।

 

থানা থেকে গুরুতর আহত মো: ফরিদকে প্রথমে মহালছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

 

পুলিশের এ হামলার কারণে ২ লক্ষাধিক টাকার মাছের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন এবং নির্যাতনকারী এস,আই তৌহিদের এ ধরণের কার্যকলাপের যথাযথ তদন্তপূর্বক বিভাগীয় বিচার ও সমস্ত মাছের ক্ষয়-ক্ষতির ক্ষতিপূরণ দাবী করেন মৎস্য সমিতির নেতৃবৃন্দ।

 

তারা আরো অভিযোগ করে বলেন, বেধরক মারধর করার পর থানা থেকে ছেড়ে দিলেও প্রত্যেককে তার হাতে থাকা পিস্তল ঠেকিয়ে মারধর করা হয়নি বলে এস, আই তৌহিদ তার নিজস্ব এন্ড্রয়েড মোবাইলে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারন করেন।

 

আহত মো: ফরিদ এর বিষয়ে মহালছড়ি উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার লাতিন চাকমা বলেন, সকালে মো: ফরিদ নামে একজন রোগী হাসপাতালে নিয়ে আসলে মহালছড়িতে উন্নত চিকিৎসার জন্য বিশেষ কোন সরঞ্জাম না থাকায় খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে মহালছড়ি উপজেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামান্য বিষয়ে পুলিশের এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এসব কারণে সরকারী রাজস্ব আয়ে ব্যাঘাত সৃষ্টি হবে।

 

মহালছড়ি সদরের ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক রতন শীল জানান, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অল্প কদিনেই মানুষের অনেক অভিযোগ শোনা যাচ্ছে। সাধারণ মাছ ব্যবসায়ী এবং জেলেদের সাথে মধ্য রাতে এমন আচরণ দু:খজনক।

 

মহালছড়ি উপজেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামান্য বিষয়ে পুলিশের এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এসব কারণে সরকারী রাজস্ব আয়ে ব্যাঘাত সৃষ্টি হবে।

 

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জোবায়েরুল হক ঘটনার সত্যতা স্বীকার  করে জানান, এস আই তৌহিদের বিরুদ্ধে আগেরও কিছু অভিযোগ ছিল। সোমবারের গভীর রাতে অপ্রত্যাশিত ঘটনার বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।

 

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে এরিমধ্যে মহালছড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত অব্যাহত আছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ