• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ঃআহত ২০

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017   Wednesday

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি এলাকায় বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের নাম তপনী বেগম(৩০)। তার স্বামীর নাম সোলেমান, চট্টগ্রাম শহরের আতুরার ডিপোর শান্তি নগরের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী জানায়,বুধবার দুপুরের দিকে রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের অভিমুখে দ্রুতযান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস(নং চট্ট-মেট্রো ০৪-০১১০০) যাচ্ছিল। এসময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাহাড়ের ঢালু রাস্তায় দিয়ে নামার সময় মানিকছড়ি এলাকায় পৌছালে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তপনী বেগম নামের এক নারী নিহত ও ২০ জন আহত হন।  খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুত্বর। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান,ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছেন। তবে  উল্টে যাওয়া বাসটি রাস্তায় উপর পড়ে থাকার কারণে রাস্তার দুধারে গাড়ী আটকে গেছে। রাস্তার সচল করতে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ