• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে আ’লীগ কার্যালয় দখলকে কেন্দ্র করে হামলায় আহত ৪

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2017   Friday

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের বিরোধের জের ধরে হামলায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকালেয় উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, জিয়ানগর এলাকার আঃ গফুরের ছেলে আঃ মালেক (৩৫), কলাবাগান এলাকার বাসিন্দা আঃ আজিজ খন্দকারের ছেলে ইকবাল খন্দকার (৩০), উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও জেলা আ.লীগের সদস্য আঃ মমিনের ছেলে মোঃ মফিজুর রহমান এবং তার চাচা আঃ সবুর (৫২)। আহতদের পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে পানছড়ি হাসপাতালে ভর্তি করেছে।


আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মমিন দলের সভাপতি থাকা অবস্থায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের জায়গাটি তার এবং ছোট ভাইয়ের নামে লিখে নেন। উপজেলা আওয়ামীলীগ বারবার চাপ দেয় যাতে দলীয় কার্যালয় দলের নামে লিখে দেওয়া হয়। এ নিয়ে তার সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এতে মমিন দলের কার্যালয় ফেরত দেবে বলে কালক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার সকালের দিকে উপজেলা আওয়ামীলীগের ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যতক্ষণ পর্যন্ত দলের অফিস দলীয় নামে লিখে না দেবে ততক্ষণ মমিনের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান। তবে অনুরোধ রক্ষা না করে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। এ নিয়ে দলের নেতা কর্মীরা জানতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।


পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া জানান, তিনি আ’লীগের সভাপতি থাকা অবস্থায় দলীয় কার্যালয়ের জায়গাটি নিজের ও তাঁর ভাইয়ের নামে লিখে নেন। সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়টি ছেড়ে দিতে বললে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমন করে।


উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোঃ মোমিন ক্ষোভ প্রকাশ করে জানান, দলীয় কার্যালয়ের জন্য নয়।তখন দলের কোনো অফিস না থাকায় তার ব্যাবসায়ী প্রতিষ্ঠানটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছি। বর্তমান সভাপতি তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠান স’মিল থেকে বৃহস্পতিবার বিকেলে ৫লাখ টাকার চাঁদা দাবি করেন।এবং আমার ছোট ভাইকে ধরে নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। তবে টাকা দিতে অপারগতা প্রকাশ করার তার লোকজন তার স’মিলে কর্মচারী এবং তার ছেলে ও তার উপর আক্রমন করেছে।


পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন,দলীয় কার্যালয় নিয়ে দলীয় কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। খবর শুনার সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। র্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ