• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাজ বন বিহারে জুরাছড়ি ও বরকলবাসীর ১৩তম মহাসংঘ দান অনুষ্ঠানের আয়োজন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2017   Saturday

শনিবার রাঙামাটির রাজ বন বিহারে জুরাছড়ি ও বরকলবাসীর উদ্যোগে ১৩তম মহাসংঘ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত মহাসংঘ দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির ।

 

অনুষ্ঠানে বক্তব্যে দেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বিএনপি নেতা দীপেন দেওয়ান। বিশেষ প্রার্থনা করেন ধল কুমার চাকমা।

 

অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবির কুমার চাকমা,জুরাছড়ি সুবলং শাখা বনবিহার পরিচালনা কমিটি ও মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি ধলকুমার চাকমা, সাধারন সম্পাদক প্রচারক চাকমা, মহাসংঘদান উদযাপন কমিটির সাধারন সম্পাদক জগৎজ্যেতি চাকমা সহ হাজারো বৌদ্ধ নর নারী।


এর আগে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দান বুদ্ধমূর্তি দান,বাংলাভাষায় ২৫ খন্ড ত্রিপিটক দানসহ নানাবিধ দানের দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।


বক্তব্যকালে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষকে বেঁচে থাকতে হবে। তিনি কাজেই সবাইকে জ্ঞান,বুদ্ধি ও কৌশল দিয়ে বেঁচে থাকার আহবান জানান।


স্বধর্ম দেশনয় রাজবন বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার স্থবির সকল জীবের প্রতি দয়া এবং মৈত্রী ভাব রেখে সৎ কর্মের মাধ্যমে জীবন যাপন করার উপদেশ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ