• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2017   Monday

কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রেখে ব্যানার টাঙ্গিয়ে এবং ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে দলীয় সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠান করার অভিযোগে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

 

গত রোববার সন্ধ্যায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত নামা ২৫ জনকে আসামী করে কাপ্তাই থানায় এ মামলা দায়ের  করেছেন।

 

জানা যায়, গেল ১৮ আগষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে বিএনপির এক সভা অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া হয়। কিন্তু তারা পুরাতন ভবনে অনুষ্ঠান না করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের হলরুমের তালা ভেঙ্গে  সেখানে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উক্ত সদস্য সংগ্রহ সভায় দলীয় ব্যানার টাঙ্গানোর সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখেন বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত বিএনপির দলীয় নেতাকর্মীরাই ওই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোষ্ট করে। পোষ্ট করা ছবিতে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি উল্টিয়ে রাখার বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসলে এনিয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন।  রোববার সন্ধ্যায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত নামা ২৫ জনকে আসামী করে কাপ্তাই থানায় এ মামলা দায়ের  করেছেন।  তবে মামলা দায়ের পর থানা পুলিশ ওই দিনরাতেই সম্ভাব্য বিভিন্ন স্থানে হানা দিলেও অভিযুক্ত কোন আসামীকে আটক করতে পারেনি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনকে। অন্যান আসামীরা হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহম্মেদ স্বপন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার,যুগ্ম সম্পাদক হাবিবউল্ল্যাহ,ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ একরাম হোসেন,উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হযরত আলী সুমন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও বিএনপি নেতা আপাই মারমা। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামী করা হয়েছে।

 

এব্যাপারে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান ও ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক চিরনজীত তনচংগ্যা জানান, বিএনপি সভা করার সময় তারা হলরুমে থাকা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উল্টিয়ে রেখে অবমাননা করেছে।  এ কারনে তিনি বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।

 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানান, বঙ্গবন্ধুও প্রধানমন্ত্রীর ছবি উল্টিয়ে রেখে ব্যানার টাঙ্গিয়ে সভা করায় মানহানি ও পরিষদের তালা ভেঙ্গে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এই মামলায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ