• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের হামলায় আমতলী ইউপি চেয়ারম্যান আহত

বাঘাইছড়ি প্রতিনিধি/স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আমতলী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি রাসেল চৌধুরী আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা রেস্ট হাউসে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়, বাঘাইছড়ি পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেনের সাথে আমতলী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি রাসেল চৌধুরীর মধ্যে তিনটি বাগানের মালিকানা নিয়ে দ্বন্ধ চলে আসছিল। গতকাল উপজেলা সদরের জেলা পরিষদ রেষ্ট হাউসে দুজনে সমঝোতা বৈঠকে বসেন। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় একদল দুর্বৃত্তরা লোকজন রাসেল চৌধুরীকে মারধর করে। এতে তিনি মাথা আঘাত পান। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে  রাসেল চৌধুরী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা করেন এদের মধ্যে  মোঃ তপন নামের একজনকে আটক করা হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন জানান, একদল দুর্বৃত্তের হামলায় আহত রাসেল চৌধুরীকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা নিজ দলীয় কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় রাসেল চৌধুরীর করা মামলায় একজনকে আটক করা হয়েছে।

 

এদিকে, ক্ষমতার অপব্যবহার ও দলীয় প্রভাবসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে রাসেল চৌধুরীর বিরুদ্ধে  ইউপি সদস্যরা জেলা প্রশাসকের বরাবার অভিযোগ দিয়েছেন।  তবে জেলা প্রশাসক বরাবরে ওয়ার্ড সদস্যদের দেয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম। এছাড়া স্থানীয় মানুষসহ দলীয় কর্মীরা রাসেল চৌধুরীর বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর অভিযোগ দিয়েছে।  এতে  তদন্ত কমিটির আহবায়ক  করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনকে। এ ছাড়া কয়েক দিন আগে বাঘাইছড়ি থানায় রাসেল  চৌধুরীর বিরুদ্ধে নিজে বাদী হয়ে নারী নির্যাতন মামলা করেন আমতলী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন বেগম।

 

এ ব্যাপারে আমতলী ইউপি চেয়ারম্যান মো. রাসেল চৌধুরী বলেন, সব অভিযোগ মিথ্যা ও কাল্পনিক। এসবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করে দেয়ায় কতিপয় ওয়ার্ড সদস্যসহ এলাকার কুচক্রীরা আমার ভাবমূর্তি বিনষ্ট করতে চাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

       

 

 

ads
ads
আর্কাইভ