• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে চোলাইমদসহ আটক ৩

রাগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

খাগড়াছড়ির রামগড় বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে স্যালাইনের ব্যাগ ভর্তি ৩৫ লিটার চোলাই মদসহ ৩ যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের শান্তি বাস কাউন্টারের পাশ থেকে তিন যুবককে ৩৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলো, নতুন বাজারের খোকন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (২১), গর্জনতলীর ধন মিয়ার ছেলে মো. নুর নবী (৩০) ও আজহার হোসেনের ছেলে আজগর হোসেন (২৮)। আটককৃতরা মাদক পাচারের সক্রিয় সদস্য। আটককৃত আজগরের বিরুদ্ধে এর আগেও রামগড় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।


রামগড় থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটককৃত ৩ যুবককে হাতেনাতে চোলাইমদসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, গত তিন মাসে ৮০ লিটার মদ, ৭৩ পিচ ইয়াবাসহ ১১জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ