• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালিতে পিতার পিটুনি খেয়ে ছেলের আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2017   Tuesday

মঙ্গলবার কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় ইউপি মেম্বার ও পিতার পিটুনি খেয়ে মং মং প্রু মারমা (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।


স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার বাসিন্দা মিরিক্ক্যা মারমার সাথে ছেলে মং মং প্রু মারমার সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে  মঙ্গলবার সকালে কারিগর পাড়া বাজার এলাকায় তার পিতা মিরিক্ক্যা মারমা ও ইউপি মেম্বার মংচিং মারমা বেধড়ক মারধর করেন ছেলে মং মং প্রু মারমাকে। মারধরের পর তাকে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে পড়নের শার্ট গলায় পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করেন।

 

চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ্যপানসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে পিতা ও ছেলের সাথে মতবিরোধ ছিল বলে জানা গেছে। কারোর পিটুনিতে নাকি প্ররোচনায় তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে।  এ ঘটনায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ