• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নানিয়ারচরে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

বৃহস্পতিবার সাম্প্রতিক ভুমিধ্বস ও ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ বাগান চাষীদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বিভিন্ন ফলজ চারা বিতরন করা হয়েছে।


নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেপ শক্তিমান চাকমা। বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমা, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্দ্যান তত্তবিদ মোঃ শফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াব। এসময় ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নানিয়ারচর উপজেলার সবকটি ইউনিয়নের বাগান চাষীদের হাতে চারাগুলো তুলে দেন। 

 

চারা বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ থেকে আমরা খাদ্য পাই। গাছ আমাদের অক্সিজেনের পাশাপাশি অর্থ উর্পাজনের পথ বের করে দেয়। প্রতিটি আঙ্গিনায় যত্নসহকারে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করুন এবং সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না।  


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সদস্য বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে এ সরকার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি কৃষকদের উদ্দ্যেশে বলেন, যে চারাগুলো জেলা পরিষদ থেকে আপনাদের বিতরন করা হচ্ছে সেগুলো আধুনিক পদ্ধতিতে রোপন ও পরিচর্যা করলে ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতা হবে। তিনি বলেন, ফলন্ত গাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই, তা দিয়ে মানবসমাজ বেঁচে থাকার একমাত্র অবলম্বন দাড়িয়েছে। তাই সবাইকে বেশী করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ