• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিলাইছড়িতে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া-সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়েছে। সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ সামগ্রি বিতরণ করা হয়।


বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন।


এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা, সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, সহ-সভাপতি স্বপন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক চাইথোয়াই মারমা, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য ও ১নং বিলাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভদ্রসেন চাকমা, উপজেলা যুবলীগ সভাপতি অংশেপ্রু মারমা, সহ-সভাপতি অংশিপ্রু মারমা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আকাশ মারমা, বিলাইছড়ি উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রুপম চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য চোয়ানলেই পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উষামং মারমা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


পরে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও অন্যান্য অতিথিরা বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্য সামগ্রীগুলো তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ