• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

আগামী ১৮জুলাই থেকে ২৪জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, এডিপিও মনছুর আলী চৌধুরী, বিএফডিসির বৈঞ্জানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী’সহ মৎস্য সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সভায় আগামী ১৮জুলাই প্রথম দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলায় সংবাদ সম্মেলন, মতবিনিময় এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারনা, ১৯জুলাই দ্বিতীয় দিন ব্যানার ফেস্টুন সহযোগেসড়ক র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও মাছের পোনা অবমুক্তকরন, ২০জুলাই তৃতীয় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনাসভা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ২১জুলাই ৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২২জুলাই ৫ম দিন বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ২৩জুলাই ৬ষ্ঠ দিন হাটবাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা ও ভিডিও চিত্র প্রদর্শন এবং ২৪জুলাই ৭ম দিন জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন সরকারী ও ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা ও ব্যাবসায়ী নের্তৃবৃন্দদের জাতীয় মৎস্য সপ্তাহ সুষ্ট ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ