• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে ২টি একে-৪৭, ২টি অত্যাধুনিক রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2017   Thursday

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় আজ বৃহস্পতিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি একে-৪৭ রাইফেল, ১টি যুগোস্লাভিয়ান রাইফেল,১টি চায়না রাইফেল, ১৫১ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম ও বইপত্র উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় একটি অস্তানায় ১০ থেকে ১৫ জনের সন্ত্রাসীর অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যৌথবাহিনীর সদস্যরা। এতে যৌথ বাহিনীর সদস্য বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযান পরিচালনা করে। এতে সন্ত্রাসীরা যৌথ বাহিনী সদস্যদের উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে  আস্তানা  অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের ধ্যে রয়েছে দুটি একে-৪৭, একটি যুগোস্লাভিয়ান রাইফেল, একটি চায়না রাইফেল, ১৫১ রাউন্ড তাজা গুলি,৪টি ম্যাগাজিন, ৭ জোড়া সেনাবাহিনীর সদৃশ পোশাক, পোচ ৪টি, ৮টি ক্লীপ চার্জার(এ্যামুনেশন লোডার),  মোবাইল সেট ৫টি, বইপত্র, চাঁদা আদায়ের রশিদ ও দলিল।   

 

লংগদু থানার ওসি মমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় একটি অস্তানায় একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যৌথবাহিনীর সদস্যরা। এতে যৌথ বাহিনীর সদস্য বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
আর্কাইভ