• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচলে উন্মুক্ত করা হবে-সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2017   Monday

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরএমপি বলেছেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন। এ সড়কে ভারী যানবাহনের জন্য উন্মুক্ত না হলে এখানকার ব্যবসা বানিজ্য ও আত্বসামাজিকসহ ইত্যাদিতে ক্ষতি গুনতে হবে। তাই সড়কের ভেঙ্গে যাওয়া স্থানে একটি বেইলি ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশা করা যাচ্ছে ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে ভারী যানবাহন করা সম্ভব হবে।

 

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ভেঙ্গে যাওয়া স্থান পরিদর্শনকালে  সোমবার বিকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

 

সেতুমন্ত্রী  বলেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য যতদিন সময় লাগে তার জন্য  সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার অভাব নেই। তাই পূর্নবাসনের জন্য সবকিছুই প্রস্তুত রয়েছে। তবে বৃষ্টি বাদলের কারণে তাদের পাহাড়ের মধ্যে পূর্নবাসনের কাজ সম্ভব  হচ্ছে না।

 

তিনি বলেন, এ অঞ্চলের সমস্যা বহু দিনের সমস্যা। এখানে পাহাড় কেটে বন উজাড় করে অবৈধ বসত গড়ে তোলে এ অবস্থা সষ্টি করা হয়েছে। এক সময় সমতল থেকে বাঙালীদের এখানে আনা হয়েছে ভাল। অানা হয়েছে তার বিরুদ্ধে বলছি না। তবে অামার বক্তব্য হচ্ছে তাদেরকে সাময়িক গুচ্ছ গ্রামে রাখা হয়েছে। কিন্তু তাদের ভবিষ্যতের কোন ব্যবস্থা করা হয়নি বলে রুটি রুচি জন্য এখানে কিছু অবৈধ বিষয়ের সঙ্গে জড়িয়েছে। অাবার এটিকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙালীর মধ্যে একটা বিভেদের সূচনা হয়েছিল। এখানে রাতারাতি করে তার সমাধান করতে পারবো না। তবে অামার বিশ্বাস এই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অাশা করছি দ্রুত তাদের পূর্নবাসন প্রক্রিয়া শুরু করতে পারবো। 

 

পরির্শনকালে এসময় রাঙামাটি জেলা প্রশাসক  মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এর আগে সেতুমন্ত্রী সড়ক পথে নোয়াখালী থেকে চট্টগ্রাম হয়ে রাঙামাটিতে আসেন এবং রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় ভেঙ্গে যাওয়া স্থান পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং  জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবাগান স্থানে দেড়শ ফুট ভেঙ্গে  যাওয়ায় দীর্ঘ সপ্তাহ ধরে সেনা বাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে হালকা যানবাহন চলাচলের জন্য  সড়ক চালু  করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ