• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চাকুরি দেয়ার নামে লাখ লাখ টাকা হতিয়ে নেয়ার অভিযোগে
রাঙামাটিতে রুবেল চাকমা নামে ভূঁয়া আনসার সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2025   Wednesday

নিজেকে কখনো হাবিলদার,কখনো সৈনিকসহ বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রুবেল চাকমা(২৫) নামে একজন ভূঁয়া আনসার সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় জেলা আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাঙামাটি আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। রুবেল চাকমা নামে এক যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্টে কখনো আনসার ব্যাটালিয়নের হাবিলদার, কখনো সৈনিক আবার বিভিন্ন বাহিনীর পোশাক পড়ে বিভিন্ন ধরনের ছবি পোষ্ট দিয়ে বিশ^াসযোগ্যতা অর্জনের মাধ্যমে বিভিন্ন জনকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এমন প্রলোভনমূলক পোষ্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিন জন যুবক তার সাথে যোগাযোগ করেন। পরে রুবেলকে ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন তারা। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে রুবেলের অবস্থান নিশ্চিত হওয়ার পর আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট মো: আনোয়া হোসেনের নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে শহরের কলেজ গেইটের আমানতবাগ এলাকায় ব্যাটালিয়নের বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়। রাতেই আটককৃত রুবেলকে কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত রুবেল বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার ছেলে।
জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো: আনোয়া হোসেন-বিপিএম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতাতরক রুবেল চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সাথে যোগাযোগ করতেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ