• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সাজেকে সেনাবাহিনীরে সাথে ইউপিডিএফের গুলিবিনিময়,একে-৪৭সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2025   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নরেন ত্রিপুরা কারবারী পাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডএফ) আস্তায় মঙ্গলবার ভোরে অভিযানকালে সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্য গোলাগুলির বিনিময়ের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের আস্তানা থেকে একে-৪৭, ৩টি দেশীয় বন্দুক(গাদা বন্ধুক), গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জানা যায়,গোপণ সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে ৬টা পর্ষন্ত সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ত্রিপুরা কারবারী পাড়ার নামক এলাকায় ইউপিডিএফের আস্তানায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্য শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে গোলাগুলিতে ঠিকতে না পেরে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশী চালিয়ে একটি একে ৪৭, ৩টি দেশীয় বন্দুক,একটি এলজি (পিস্তল),একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৪২টি খালি কার্টিজ, চারটি ওয়াকিটকি সেট,ওয়াকিটকি সেটের চার্জার ক্যাবল, তিনটি গোপন ভিডিও ক্যামেরা কলম, বই, চাঁদা আদায়ে রশিদ বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বাঘাইহাট জোনে আয়োজিত প্রেস ব্রিফিং এ জোন কমান্ডার লে: কর্নেল মো: মাসুদ রানা-পিএসসি অস্ত্র উদ্ধারের পর এক প্রেস ব্রিফিং বলেন, সেনা সদস্যরা অভিযানের সময় ইউপিডিএফের মুলের দলকে একটি সুনির্দিষ্ট স্থানে চিহিৃত করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে সেখান থেকে তল্লাশী চালিয়ে অস্ত্র,গোলাবারুদ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এ অভিযান শুধু পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র দলের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামের জনগণ যারা শান্তিপূর্নভাবে বসবাস করছেন তাদের প্রতি সমর্থন ও সহানুভতি রয়েছে ও তাদের যানমাল রক্ষায় বদ্ধ পরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠী নিরাপত্তা লক্ষ্য দিনরাত নিরলসভাবে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে, ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গুলি বিনিময়ের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সম্পূর্ণ ভূঁয়া, সাজানো,ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর একটি জঘন্য ষড়যন্ত্র বলে ইউপিডএফের মুখপাত্র অংগ্য মারমা গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে দাবী করেছেন। মঙ্গলবার ভুয়া অস্ত্র উদ্ধারের প্রতিবাদে সাজেকের উজোবাজার এলাকায় একটি মিছিল বের করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। সমাবেশে বক্তব্যে দেন, পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক অনুপম চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি সুখী চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ