• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যূ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2017   Monday

রাঙামাটিতে পৃথক দুটি স্থানে সোমবার অতিবৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে গিয়ে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যূ হয়েছে। তারা হল নাঈমা আক্তার(৫) ও রমজান আলী(৪)।

 

জানা যায়, রাঙামাটিতে অতি বৃষ্টিপাতের কারণে সোমবার সকালের দিকে শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকায় পাহাড়ের মাটি ধসে টিউভওয়েল মেরামতের মেকানিক শাহজাহানের বসত বাড়ীতে পড়ে যায়। এতে তার ৫ বছরের শিশু কন্যা নাঈমা আক্তার মাটির নিচে চাপা পড়ে। পরে এলাকায় লোকজন চাপা পড়া মাটি থেকে শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে বাড়ীতে থাকা পরিবারের অন্য সদ্যরা বেরিয়ে আসতে সক্ষম হয়।খবর পেয়ে রাঙামাটি সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার ও প্রশাসনের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে গত কয়েক দিনে অতিবৃষ্টিপাতের কারণে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ন অবস্থায় বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন গতকাল থেকে মাইকিং শুরু করেছে বলে জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার।


এদিকে কাপ্তাইয়ের নতুন বাজারের কার্গো নিচের এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়লে রমজান আলী নামের ৪ বছরের এক শিশু আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যূ হয় বলে জানা গেছে। তার পিতার নাম মো: সেলিম।


কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নূর জানান, বাড়ীর উপর মাটি ধসে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যূ হয়েছে বলে শুনেছি। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ