• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে বাঙালী ছাত্র পরিষদের হরতাল পালিত
লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় পাহাড়ীদের পক্ষ থেকে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2017   Sunday

রাঙামাটি লংগদুতে পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনার গেল শনিবার রাতে পাহাড়ীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে মামলায় ৮৯জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩শজনের বিরুদ্ধে মামলা করা হয়। অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে গ্রেফতারকৃতদের একজন ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে রোববার রাঙামাটি জজ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

 

এদিকে, লংগদু উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ তাদের মুক্তির দাবীতে গতকাল রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। এ হরতাল ডাকা হয়। 

 

লংগদু থানা জানায়,লংগদু উপজেলা সদরের তিলটিলাসহ ৪টি পাহাড়ী গ্রামের বাড়ীঘরে হামলা,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কিশোর কুমার চাকমা বাদী হয়ে গেল শনিবার রাতে লংগদু থানায় একটি মামলা দায়ের কেেরছেন। এই মামলায় ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

এদিকে, গেল ২ জুন পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৩শ থেকে ৪শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায়  গেল শনিবার রাতে আরো ৩জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ২৪জনকে আটক করা হল।

 

অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শফিউল আলম সারোয়ার জানান,অগ্নিসংযোগের ঘটনার ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে দায়েরকৃত মামলাটি লংগদু থানা গ্রহন করেছে।

 

রাঙামাটি জজ কোর্ট পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগ ঘটনায় আটক মোঃ ইসমাইল রাঙামাটি আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তিনি নিজেই এ ঘটনার মিছিলে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আরো ৫ থেকে ৬জনের নাম উল্লেখ করেছেন।

 

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিতঃ

অপরদিকে লংগদু উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে  রোববার রাঙামাটিতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।  সকালের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুর ২টা থেকে যানবাহন চলাচল করতে শুরু করে। হরতাল চলাকালে শহরের গুরুত্বপূর্ন স্থানে হরতাল আহ্বানকারী পিকেটারদের দেখা যায়নি।

 

উল্লেখ্য, ১জুন বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে  যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ