• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় মানবধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2017   Thursday

রাঙামাটি লংগদু সদর ইউনিয়নের যুবলীগ নেতা নূরুল ইসলাম নয়ন হত্যার জের ধরে পাহাড়ীদের ৪টি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় মানবধিকার কমিশন থেকে গঠিত তদন্ত কমিটি বৃৃহস্পতিবার অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

জানা যায়, লংগদুর অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় মানবধিকার কমিশনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যও তদন্ত কমিটি বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  কমিশনের সদস্য ও  তদন্ত কমিটির আহ্বায়ক বাঞ্চিতা চাকমা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ তিনটিলা,মানিকজোড় ছড়া,বাট্টাপাড়া পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদেও কথা বলেন। এছাড়া কমিটির সদস্যরা  নিহত নয়নের পরিবারের সাথে কথা বলেছেন।

 

প্রসঙ্গত উল্লেখ্য,গেল সোমবার জাতীয় মানবধিকার কমিশন থেকে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী চার কর্ম দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেবেন। কমিটিতে জাতীয় মানবধিকার কমিশনের সদস্য ও রাঙামাটি সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বাঞ্ছিতা চাকমাকে আহ্বায়ক করা হয়। সদস্য সচিব হলেন জাতীয় মানবধিকার কমিশনের  সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান ও সদস্য হলেন কমিশনের রাঙামাটির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক গাজী সালাহ উদ্দীন।

 

অপরদিকে, অগ্নিসংযোগের ঘটনার ক্ষতিগ্রস্থরা নিরাপদ স্থানে আশ্রয়ে থাকা পাহাড়ীরা ছয় দিন অতিবাহিত হলেও ফিরেনি এবং সরকারী কোন ত্রাণ সহায়তা নেয়নি। তবে গতকাল রাঙামাটির সেচ্ছাসেবী সংগঠন ইয়েস এর দেয়া  ত্রাণ গ্রহন করেছে।  ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে দেড় মেট্রিক টন চাউল, ৮৭১ কেজি আলু, ১শ কেজি পেয়াজ, ২২ কেজি রসুন, ১৮ লিটার সয়াবিন তেল, ২৫ কেজি ডাল, ৪০ কেজি মরিচ, ১৫০টি পিনোন  (মেয়েদের পরিধেয় কাপড়) ১৫০টি গামছা এবং ৩০টি মশারী। ইয়েস গ্রুপের ত্রাণ বিতরণ সমন্বয়ক বাচিং মারমা জানান,তাদের বন্ধু সার্কেল মিলে গড়া ইয়েস গ্রুপটি  জরুরী ভিত্তিতে লংগদুর ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ত্রাণের পরিমাণ কম হলেও এই বিপর্যয় অবস্থায় তাদের উপকারে আসবে।

 

উল্লেখ্য, গেল ১জুন বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। এ হত্যাকান্ডের  জের ধরে গেল ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদওে বিক্ষোভ-মিছিল থেকে তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাট্ট্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ করে। এতে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে  যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ