• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে ত্রিশরণ ফাউন্ডেশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2017   Friday

শুক্রবার রাঙামাটিতে  রাজ বন বিহারে ত্রিশরণ ফাউন্ডেশনের (টিএফবি) দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও  ধর্মীয় সভার আয়োজন করা হয়।

 

রাজ বন বিহারের ধর্ম শালায় ধর্মীয় আলোচনা সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন মহাকরুণা চিত্ত শামণ(সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান)। স্বাগত বক্তব্যে দেন ত্রিশরণ ফাউন্ডেশনের  সভাপতি ও  বিশিষ্ট সংগীত শিল্পী রনজিৎ দেওয়ান। ধর্মীয় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী প্রিয় বাবু চাকমা।

 

অনুষ্ঠান সঞ্চলনা করেন অনুময় চাকমা  এবং  পঞ্চশীল প্রার্থনা করেন রঞ্জন বড়ুয়া। অনুষ্ঠানে ত্রিশরণ ফাউন্ডেশনের  সদস্যরা ছাড়াও ধর্মীয় পূর্নাথীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে দেশ ও বিশ্বে মঙ্গল কামনায় ও অতীতে দেব মানুষ্য মুক্তির কামনায় বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, অষ্ঠপরিষ্কার দান ও পিন্ডুদানসহ নানা বিধ দান করা হয়।

 

ধর্মীয় সভায় রাজ বন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির তার ধর্মীয় দেশনায় বলেন পৃথিবীতে  শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত হয়েছে এই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম সুখ।  তিনি সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে  বৌদ্ধ ধর্মের যে নীতি আদর্শ রয়েছে তা সবাইকে অনুসরণ করে সৎ পথে, সৎ জ্ঞানে চলার হিতোপোদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ