• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2017   Wednesday

সকল প্রাণীর হিতসূখ ও মঙ্গল কামনা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে  বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।

 

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ধর্মীয় সভায় বুদ্ধের অমৃতবাণীসহ স্বধর্ম দেশনা দেন এ উপলক্ষে শান্তিপুর অরন্য কুটিরের ধর্মীয় সভার আয়োজন করা হয়। শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, উপজেলার লোগাং বনবিহারে ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা দেন রাঙামাটি কুতুকছড়ি নির্বাণপুর বন বিহারে অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির, করুনা বংশ স্থবির, সুধর্ম্বা নন্দ স্থবির।  স্বধর্ম বক্তব্যে রাখেন লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির ও গৌতম র্কীতি ভিক্ষু।  অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানবিধ সামগ্রি দান  করা হয়।

 

ধর্মীয় দেশনায় বৌদ্ধ গুরুরা বলেন বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম। বুদ্ধের অমৃতবাণী ও স্বধর্ম দেশনাগুলো শান্তির প্রতীক হিসেবে কাজ করে। বুদ্ধ সবসময় সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনা করেছেন। বুদ্ধর সেসব অমৃতবাণী ও স্বধর্ম দেশনাগুলো অনুসরণ করে জীবন-যাপন করার ধর্মাপোদেশ দেন।

 

উল্লেখ্য, এই বুদ্ধ পূর্নিমা দিনে মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাল আর মহাপরিনির্বাণ লাভ করেন। সেজন্য এদিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা গুরুত্বসহকারে পালন করে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ