• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

শুভলং ঝর্না সংলগ্ন এলাকায় এক বোট চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার/বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2017   Monday

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ঝর্ণা  সংলগ্ন এলাকায় সোমবার বিকালে  ইঞ্জিন চালিত  এক বোট চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোঃ শফিক ইসলাম(১৯)।


বরকল থানা পুলিশ জানায়, সোমবার রাঙামাটি শহর থেকে ঢাকা থেকে আসা তিন জন পর্যটক  শফিকের ইঞ্জিন চালিত বোটটি শুভলং ঝর্ণা এলাকায় যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যায়। বিকালে একদল পর্যটন শুভলং ঝর্না এলাকায় ঘুরতে গেলে পাশ্ববর্তী এলাকায় শফিকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শুভলং  বাজার পুলিশ ফাঁিড়, সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ শুভলং বাজার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। শফিকের পিতার নাম জাকির হোসেন। তার বাড়ী রাঙামাটি শহরের ইসলাপুর এলাকায়।  


বোটের মালিক মো.রাসেলের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জনান, শফিকুল ইসলাম সাড়ে ১১টায় মুঠোফোনে তাকে জানানান তিনি পর্যাটকদের নিয়ে ঝুলন্ত ব্রীজসহ সুভলং ঝর্ণায় যাবেন। এ কথা বলার তিনি পর্যটক ভাড়া নিয়ে চলে যান। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে হওয়ায় তাকে ফোনে করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে ফোন আসে শফিকের লাশ সুভলং ঝর্ণা সংলগ্ন এলাকায় পাওয়া গেছে।


তিনি আরো জানান, শহরের বনরুপাস্থ আলিফ মার্কেটের আবাসিক হোটেল নিডস হিল ১০২ নাম্বার কক্ষে উঠা ৩ জন পর্যটক  শফিকের বোটটি ভাড়া করেছিলেন। এখনো পর্ষন্ত বোটের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া বোট ভাড়া করে নেয়া পর্যটকরা এখন ওই হোটেলে নেই।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের কপালে একটি বড় ধরনের দাগ ও নাক দিয়ে রক্ত বেরিয়েছে। তবে  ময়না তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর  আসল রহস্য জানা  সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ