• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লামায় মার্মা দম্পত্তি খুনের ঘটনায় গ্রেফতার ২

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2017   Sunday

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালীতে মার্মা দম্পত্তি ক্যাহ্লাচিং মার্মা ও চিংহ্লামে মার্মা খুনের ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে রোববার  পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, পার্শ্ববর্তী বাশঁখাইল্লা ঝিরি নতুন মুসলিম পাড়ার মৃত আমির হামজার ছেলে আব্দুল মালেক(৪৫) ও তার পুত্র আলী হোসেন (২৭)।

 

নিহতের বড় ছেলে উহ্লামং মার্মা (৫০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে রবিবার লামা থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি রেকর্ড করেন।

 

এদিকে নিহতের বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের লোকজন হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি ধুয়ে পারিবারিক কাজে ব্যবহার করছিল বলে তারা পুলিশকে জানিয়েছে। বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় খুনের ঘটনায় তদন্ত কর্মকর্তাকে সহায়তা করার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা করেছেন।   

 

নিহতের ছেলে উহ্লামং মার্মা জানান, ময়নাতদন্ত শেষে আমার বাবা-মায়ের মরদেহ ধর্মীয় নিয়ম অনুসরণ করে রবিবার পারিবারিক শশ্মানে দাহ কার্য সম্পাদন করা হয়েছে।

 

তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মাহাবুব জানিয়েছেন, হত্যাকান্ডের ধরন দেখে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক খাইরুল হাসান জানিয়েছেন, সর্বাধিক গুরুত্ব দিয়ে হত্যা কান্ডের মুটিভ উদ্ধারে কাজ করা হচ্ছে। 

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ২ আসামীকে আদালতে চালান দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ