• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জঙ্গী সন্দেহে ৬জন আটকঃ জিহাদী বই উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2017   Monday

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে রাঙামাটি শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকা থেকে জঙ্গী সন্দেহে ডিবি পুলিশ ৬জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জেহাদি বই উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ গেল রোববার রাতে আটক করলেও সোমবার আটককৃতদের নিয়ে প্রেস ব্রিফিং করে।


ডিবি পুলিশের সূত্রে জানায়, গেল রোববার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযান চালিয়ে রাঙামাটি শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকা থেকে গোপণে বৈঠক করার সময় জঙ্গী সন্দেহে ৬জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু জেহাদি বই উদ্ধার করা হয়। আটককৃতরা হল, হারুনুর রশীদ(৩০) পিতা-আব্দুল গওফুর,ইউসুফ বীন সিরাজ(৩২) পিতা-সিরাজুল ইসলাম, মনজুরুল আলম(১৯) পিতা-খোরশেদ আলম, মোস্তফা কামাল(১৯) পিতা-আব্দুল হক, সাখাওয়াত হোসেন(১৬) পিতা জামাল উদ্দীন ও ইরফানুল হক(১৭) পিতা- কাজী এনামুল হক। আটককৃতদের মধ্যে হারুনুর রশীদ,ইউসুফ বীন সিরাজ ও মনজুরুল আলমের রাঙামাটি জেলা বাইরে বাসিন্দা। বর্তমানে আটককৃতদের রাঙামাটি কতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে।


পুলিশ আরো জানায়, আটক হারুনুর রশীদ কারমাইকেল কলেজের এক সময় ছাত্র শিবিরের সভাপতি ছিল এবং রংপুর থানায় তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২০১৩ সালের পীরগাজা থানায় পুলিশ হত্যা মামলার চার্জশীটভূক্ত একজন আসামী বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার সত্যতা স্বীকার করে জানান, সারাদেশে পর পর নাকশকতা হামলা বিশেষ করে কুমিল্লার ময়নামতিতে, ঢকায় র‌্যাবের ৩-এ এবং খিলগাঁও-তে ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সর্তক রয়েছে এবং বিভিন্ন জায়াগায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রোববার রাতে অতি গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকায় অভিযান চালায়।

 

এসময় জঙ্গী সন্দেহে ৬ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে কিছু  জেহাদি বইসহ আটক করে। আটককৃতরা নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। আটককৃতদের ব্যাপারে বিস্তারিত তথ্য যাছাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ