• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে গুলি ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017   Sunday

শনিবার সকালে শহরের রাঙ্গাপানি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিন জনকে ৪ রাউন্ড গুলি, নগদ আড়াই লাখ টাকা, চাদাঁর রশিদ বইসহ আটক করেছে। আটককৃতরা হল কালা বরণ চাকমা ওরফে কালাইয়ে (৩৮), সহকারী জিকন তঞ্চঙ্গ্যা (২৮) ও রনেল চাকমা (৩২)। 

 

শনিবার রাত ৯টার দিকে রাঙামাটি রিজিয়ন সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে আটককৃতদের হাজির করা হয় এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।


প্রেস ব্রিফিং বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনী শনিবার সকালে শহরের রাঙ্গাপানি এলাকায় অভিযান চালিয়ে কালা বরণ চাকমা ওরফে কালাইয়ে,সহকারী জিকন তঞ্চঙ্গ্যা ও রনেল চাকমাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় আড়াই লাখের অধিক টাকা, রশিদ বই, মোবাইল ফোনের সেট, এমটি কার্তুজ ৪টি, ৪ রাউন্ড গুলি, ওয়ান ব্যাংকে টাকা জমা দেয়ার স্লিপ ৩৬টি, আওতাভুক্তদের (জেএসএস এর সশস্ত্র শাখা) তালিকা সেটসহ বিভিন্ন বই উদ্ধার করা হয়। শনিবার রাতে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী।

 

এদিকে, রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  দাবী করেছেন আটককৃত ব্যক্তিরা কেউ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য নয়। তাছাড়া জনসংহতি সমিতি বা জেএসএস এর ‘সহকারী পরিচালক (কালেক্টর)’ বা ‘সহকারী কালেক্টর’ হিসেবে কোন সাংগঠনিক পদ বা দায়িত্ব যেমনি নেই, তেমনি ‘সশস্ত্র গ্রুপের প্রশাসনিক সহকারী’ হিসেবে কোন পদের অস্তিত্বও নেই। 


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশীদ জানান,আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে আসামীদের প্রেরন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ