• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বসতঘরের উপর পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ৩ জন নিহতঃ আহত ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2017   Thursday

বসতঘরের উপর পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রাঙামাটি শহরে কলেজ গেইট এলাকায় বৃহস্পতিবার বিকালের দিকে  ্এ ঘটনা ঘটেছে।  নিহতরা হলেন বাড়ীর মালিক শামসুল আলম(৪৫), নির্মাণ শ্রমিক কালু মালাকার(৩৪) ও মোঃ হানিফ(৩২)। আহত ব্যক্তি হলেন মোঃ ফারুক(৪০)। 

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার সময় শহরের কলেজ গেইট এলাকা (মন্ত্রী পাড়া) ও সড়ক ও জনপথ অফিসের সম্মুখ স্থানে পাহাড়ের ঢালু জায়গায় উপর একটি সেমিপাকা বসত ঘরের বাড়ীর মালিক শামসুল আলম ৩জন শ্রমিক নিয়ে দেয়াল নির্মান করছিলেন। এসময় পাহাড়ের উপর থেকে মাটি ধ্বসে পড়ে যায়। এতে বাড়ীর মালিকসহ ৪ জন মাটিতে নিচে চাপা পড়ে যান।

 

খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে মাটিচাপা থেকে ৪ জনকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে যাওয়া হয়। এতে কর্তব্যরত চিকিৎসক বাড়ীর মালিক শামসুল আলম, নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মোঃ হানিফকে মৃত ঘোষনা করেন। এর মধ্যে জীবিত অবস্থায় মোঃ ফারুককে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


তিনি আরো জানান, নিহত বাড়ীর মালিক একজন রাজমিস্ত্রী তিনি অসচেতনভাবে বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে ও পাহাড়ের খাদের বাড়ীর জায়গা বৃদ্ধি ঘটাতে গিয়ে পাহাড় ধ্বসের কারনে প্রথমে মাটি এবং এর পার্শ্বোত্ত নিজ পাকা ভবনের দেওয়াল ও ছাদ ধ্বসে এ হতাহতের ঘটনা ঘটেছে। তার মতে মাটি বা ধ্বসে পড়া বিল্ডিং-এর নিচে অন্য কোন আহত ও নিহত ব্যক্তি নেই। তবে নিহত বাড়ীর মালিকের স্ত্রী এবং একজন রাজমিস্ত্রী সামান্য আঘাত পেয়েছেন।


এদিকে,ঘটনার পর পরই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী,রাঙামাটি সেনা সদর জোনের জোন কমান্ডার লেঃকর্নেল রেদোয়ানুল হক ও রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার সুমনী আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার জানান আহত ব্যক্তি আপাতত অনেকটা আশংকাজনক থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ কমিটি তদন্ত রিপোর্ট জমা দেবে।

 

তিনি আরো জানান, ইতোমধ্যে নিহতদের ২০ হাজার টাকা এবং আহতকে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ