• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে এক কলেজ ছাত্রীকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2017   Tuesday

খাগড়াছড়িতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইতি চাকমা(১৭)। গেল সোমবার রাত ১০টার দিকে শহরের শান্তি নগর আরামবাগ এলাকা থেকে ওই ছাত্রীর রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করা হয়। 

 

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত ইতি চাকমা খাগড়াছড়ি সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাড়ী দীঘিনালা উপজেলার ছনটিলা এলাকার আন্তরেন্দ্রীয় চাকমার ছোট মেয়ে।


নিহতের ভগ্নিপতি আটল চাকমা জানিয়েছেন, তার শালিকা ইতি চাকমা শহরের শান্তি নগরের আরামবাগ এলাকা বাসায় ছয় মাস ধরে বসবাস করে আসছে। সোমবার বিকালে তিনি বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা খোলা অবস্থায় রয়েছে। পরে ভেতরে গিয়ে দেখতে পান তার শালিকা ইতি চাকমার মতৃ দেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় উপর পড়ে রয়েছে। তিনি আরো জানান, তার স্ত্রী জোনাকী চাকমা দীঘিনালায় শিক্ষকতা করেন।


এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোঃ মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সালা উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ইতি চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ