• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বাঘাইছড়িতে আটক চবি’র ছাত্রলীগের ৭ নেতাকর্মীর জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2017   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনোত্তর পুলিশের উপর হামলার চেষ্টার অভিযোগে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যল(চবি) শাখার ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে রোববার জামিন দিয়েছেন আদালত।


রাঙামাটি কোর্ট পরিদর্শক আজিজুল হক জানান, রোববার রাঙামাটির আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে আটক চবি’র ৭ নেতাকমীকে তোলা হয়। এসময় আসামী পক্ষের আইনজীবির জামিন শুনানি শেষে পুলিশ ৫দিনের রিমান্ড দাবী করলে তার নামঞ্জুর এবং ৮মার্চ ধার্য্যকৃত জামিনের শুনানী বাতিল করে তাদের জামিন দেন আদালত।


তিনি আরো জানান, সরকারি কাজে বাধা, রাস্তায় ব্যারিকেড দেয়া ও নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে আটক ৭ নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারী বাঘাইছড়ি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।


উল্লেখ্য, গত ১৮ ফেব্রুারী বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আজিজুর রহমান পরাজিত হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে এমন খবর পেয়ে গত ১৯ ফেব্রুয়ারী বিজিবি ও পুলিশ আজিজুর রহমানের বাসায় অভিযান চালিয়ে চবি’র ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে আটক করে।

 

তবে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ দাবী করেছেন সাজেকের পর্যটনে ঘুরে আসার পর তার বাসায় বেড়াতে আসলে তাদেরকে পুলিশ আটক করে। এরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ সজল ,আফজাল হোসেন, নুর ইসলাম,তাসরিফুল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ ওসমান এবং মোঃ রাকিবুল ইসলাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ