• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতার বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2017   Friday

খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের জামতলী এলাকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) নেতা প্রদীপন খীসার বাড়ীতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করেছে।

 

জানা যায়, বৃহষ্পতিবার রাতে যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের জামতলী এলাকার ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা প্রদীপন খীসার বাড়ীতে অভিযান চালায়।  বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্ষন্ত তার বাড়ীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮০লাখ টাকাসহ চাঁদার রশিদ বই ও গুরুত্বপুর্ণ কাগজপত্র উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। 


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়ীতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ৫ ঘণ্টা ধরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকাসহ চাঁদার রশিদ বই ও গুরুত্বপুর্ণ কাগজপত্র উদ্ধার করেছে। তবে অভিযানের সময় প্রদীপন খীসাকে বাড়িতে পাওয়া যায়নি।


এদিকে, শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করেছেন,বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আইন-শৃংখলা বাহিনীর একটি দল খাগড়াছড়ি সদরের পেরাছড়াস্থ জামতলীতে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়িতে তল্লাশির নামে জিনিসপত্র এলোপাথারি ছড়িয়ে তছনছ ও ভাঙচুর করেছে। আলুটিলায় ট্রাকের চাপায় নিহতদের পরিবার ও আহতদের সহায়তাসহ বিভিন্ন সময় সেবামূলক খাতে প্রদানের লক্ষ্যে সংগৃহীত ৮০ লক্ষাধিক টাকাও নিয়ে গেছে। অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার কারণে বাড়িতে প্রদীপন খীসা উপস্থিত ছিলেন না বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় খাগড়াছড়ির নারাঙহিয়াস্থ পার্টি হাউজ থেকে ছিনতাইকৃত হিল উইমেন্স ফেডারেশনের অর্থ, সংগঠনের মালামাল এবং জামতলীর বাসায় গচ্ছিত গণচাঁদা ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ