• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2017   Sunday

সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমূল হত্যার প্রতিবাদে এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও খাগড়াছড়ির সাংবাদিকদের হুমকির প্রতিবাদে রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবি সাংবাদিকদের উদ্যোগে শহরের শাপলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্দন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়ির সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু দাউদ, সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি প্রদীপ চৌধুরী ,একুশে টিভির প্রতিনিধি চিংমেপ্রু মারমা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বৌধিসত্ব দেওয়ান, উন্নয়নকর্মী লালসা চাকমা।

 

বক্তারা বলেন সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন হচ্ছে তার অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমূলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে প্রধান আসামী শাহজাদপুর পৌরসভা মেয়র মীরুকে গ্রেপ্তারের পুলিশের ব্যর্থতা মেনে নেওয়া যায় না।

 

শুধু সিরাজগঞ্জ নয় খাগড়াছড়িতে ৩৬ জন সাংবাদিক স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশভ বক্তারা সারা দেশের সাংবাদিক হত্যা,নির্যাতন বন্ধেরসরকারের হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ