• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সাংবাদিকদের সাথে মতবিনিময়
সেনাবাহিনী শিক্ষা, শান্তি, উন্নয়নের জন্য কাজ করছে: নবাগত রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2017   Monday

পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান।

 

সোমবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

এসময় তিনি বলেন, চাঁদাবাজদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। ঠিকাদার, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা যদি তাদের চাঁদা না দিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে তাহলে চাঁদাবাজরা কোণঠাসা হয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা প্রদানের পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নে কাজ করছে। সাংবাদিকদের এসব ইতিবাচক দিক তুলে ধরে এলাকার প্রেক্ষাপট দেশবাসী জানানোর আহ্বান জানান তিনি।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দুলাল হোসেনের সঞ্চালনা ও সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানন আচার্য, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।

 

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম, কেইউজে’ সহ-সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ