• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান ব্যূরো : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2017   Saturday

দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

সমকাল সুহৃদ সমাবেশ ও বান্দরবানের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা মুখে কালো কাপড় পরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক প্রেস ক্লাবের সভাপতি বাদশা মিঞা, অধ্যাপক ওসমান গণি, জেলা সমকাল প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, এনটিভি`র প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

 

সমাবেশে সিরাজগঞ্জ শাহাজাদপুরের সমকাল প্রতিনিধি শিমুল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ ও সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিদের হাতে নির্যাতনে শিকার হতে হলে দেশে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে বলে মত প্রকাশ করেন।

 

বক্তারা সাংবাদিক শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সাংবাদিক নির্যাতন ও হত্যা এমন জঘন্য ঘটনা সরকারের কাছে বন্ধের দাবি জানান।

 

সমাবেশ বক্তারা ঢাকায় এটিএন এর দুই সাংবাদিককে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ