• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলে অগ্নিসংযোগঃ দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2017   Tuesday

খাগড়াছড়িতে মঙ্গলবার দুই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ী ও বাঙ্গালী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটেছে। তবে এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদ একে অপরকে দায়ী করেছে।


স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক ছাত্রীকে ইভটিজিং করায় ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ী ছাত্রদের সাথে বাঙ্গালী ছাত্রদের মধ্যে গেল সোমবার থেকে মনমালিন্য চলছিল। এ খবর শোনার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এসএম মাসুম রানা বিষয়টি সমাধান করার জন্য গেলে উপজেলা দোকানে পার্শ্বে রাখা দুর্বৃত্তরা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিলে সম্পুর্ণ পুড়ে যায়।

 

পরে উত্তেজিত হয়ে বাজারের দিক থেকে আসা এক পাহাড়ীর মোটর সাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটি সম্পুর্ণ পুড়ে যায়। এ সময় পাহাড়ী এবং বাঙ্গালী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বৃদ্ধি করা করেছে প্রশাসন ।


এদিকে, ঘটনার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ-সমাবেশ করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহজল ইসলাম সজল, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদলিপি:
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছে, গেল ৩০ জানুয়ারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক পাহাড়ি ছাত্রীকে এক বাঙালী ছাত্র ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্রীটি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয় প্রেস বার্তায়। পরে পৌর কাউন্সিলর মাসুম ও মাঈনুদ্দীন অন্যান্যদের উত্তেজিত করে কলেজের সাধারণ পাহাড়ি ছাত্রদের উপর হামলা চালায়। এতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় ৮ থেকে ১০ জন আহত হয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ পাহাড়ি ছাত্রছাত্রীদের উপর হামলার উস্কানিদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ