• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলা,প্রতিবাদ-মিছিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017   Friday

শুক্রবার দুপুর পৌনে ১২টার খাগড়াছড়িতে আদালত সড়ক এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইছ উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার খাগড়াছড়িতে আদালত সড়ক এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইছ উদ্দিনের উপর সন্ত্রাসীর হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে  ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন ময় ত্রিপুরা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের বাম হাতের কব্জির পাশে একটি হাড় ভেঙ্গে গেছে।

 

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানানিয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো জাহেদুল আলম ও পৌরসভার মেয়র রফিকুল আলম রইছ উদ্দিনকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের দায়ী করে শ্লোগান দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

 

প্রতিবাদে বিকালে খাগড়াছড়ি শহরে এক বিক্ষোভ মিছিল বের করে ও সমাবেশ করা হয়েছে। সমাবেশে জাহেদুল আলম বলেছেন দেশের মুক্তিযোদ্ধাদের উপর হামলা নেক্কারজনক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠিন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে।

 

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেছেন দেশের স্বাধীনতা রক্ষাকারী খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বরবরজিত হামলার তীব্র নিন্দা অনতিবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ