• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সফিক চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017   Tuesday

রাঙামাটির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সফিকুর রহমানকে (৫৫) চট্টগ্রামের চন্দনাইশ থানার এলাহাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ। 


সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাঙামাটির ডিবি টিম তাকে গ্রেফতার করে বলে জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পারভেজ আলী।


ডিবি কর্মকর্তা জানান, রাঙামাটি ডিবি টিম চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সফিকুর রহমানকে গ্রেফতার করে। মকসুদ আলীর ছেলে সফিকুর রহমান রাঙামাটি শহরের কলেজগেট আমানতবাগ এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ির স্থায় ঠিকানা হল- চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়।


তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামি সফিকুর রহমানকে গ্রেফতারের পর রাতে রাঙামাটি আনা হয়। মঙ্গলবার তাকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশে হস্তান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রাঙামাটি ও চট্টগ্রাম দায়রা আদালতে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ৬টি মামলা রয়েছে। সেগুলোর মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে তার সাজা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ