• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে ধর্মান্তরিতের উদ্দেশ্যে পাচারের সময় ৪ শিশুকে উদ্ধার, আটক ২

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

বান্দরবানে পাচারের উদ্দেশ্য রাখা একটি আবাসিক হোটেল থেকে ৪ পাহাড়ী শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারী দুজনকে আটক করা হয়। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে এ চার শিশুকে উদ্ধার ও পাচারকারী চক্র ২জনকে আটক করে।

 

উদ্ধার হওয়া শিশুদের পাচারের উদ্দেশ্যে নয়, বৌদ্ধ ধর্ম থেকে মুসলিম ধর্মে ধমান্তরিত করতে এবং সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে মাদ্রাসায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।

 

এদিকে, সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুুপার সঞ্জিত কুমার রায় পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া শিশুরা সবাই বৌদ্ধ ধর্মের। তাদের অভিভাবকদের লোভ দেখিয়ে মাদ্রাসায় রেখে পড়ালেখার সুযোগের নামে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছেন। 


পুলিশ জানায়, গেল রোববার রাতে শিশু পাচার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শহরের অতিথি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে চার পাহাড়ী শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা সবাই মারমা সম্প্রদায়ের ও বৌদ্ধ ধর্মের অনুসারি। তাদের সবার বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এসময় আবু বক্কর সিদ্দিক (৪৪) ওরফে মংশৈপ্রু ত্রিপুরা আটক করে পুলিশ। তিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহন করেছেন। তার বাড়ি শহরের ইসলামপুর এলাকায়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ হাসান (২৫) নামের আরো একজনকে আটক করে পুলিশ। তার গ্রামের বাড়ী কুমিল্লায়। এ সময় সুমন খেয়াং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধার শিশুদের বাড়ী রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া মুখ, বৈদ্য পাড়া ও হেডম্যান পাড়া এলাকায়।

 

আটক মংশৈপ্রু ত্রিপুরা জানান, মো: হাসানের কথায় রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন জায়গা থেকে শিশুদের তিনি শহরে এনেছেন। 

 

মো: হাসান জানান, ঢাকার মীরপুরের একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তিনি শিশুদের নিয়ে আসতে বলেছিলেন। তবে চার শিশু যে পাহাড়ি তা তিনি জানতেন না।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, ধর্মান্তরিত আবু বক্কর সিদ্দিক ঢাকায় বিনা খরচে পড়ালেখা করানোর কথা বলে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া মুখ, বৈদ্য পাড়া ও হেডম্যান পাড়া থেকে চার শিশুকে শহরে নিয়ে আসে। শিশুদের অভিভাবকদেরকে আবু বক্কর ঢাকায় বিনা খরচে পড়ালেখা করানোসহ নানান লোভ দেখায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ