• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় বিদ্যালয়ের জায়গা জবরদখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় পুলিশের ও পৌরসভার বাধা উপেক্ষা করে জোর পূর্বক অবৈধভাবে ঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। সোমবার ২টায় এ ঘটনার সূত্রপাত হয়। গুরুতর আহত পারভীন আক্তারকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মাহাবুব ও তানবীর জানান, সোমবার দুপুর ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ ঘর নির্মাণে বাধা প্রদান করলেও তারা পুলিশের বাধা উপেক্ষা করে নির্মাণের চেষ্টা চালায়। এক পর্যায়ে বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন অবৈধঘর নির্মাণে বাধা প্রদান করলে সবুজ, শ্যামল ও মনিরুল ইসলাম রাসেল স্থানীয় লোকজনদের উপর হামলা চালায়। এতে স্থানীয় নিজাম উদ্দিন, পারভীন আক্তার, নুর আলম সহ চারজন আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। হামলাকারী সবুজ এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছে বলে দাবী করেছেন।


চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউছুপ আলী ও সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিনের দায়েরকৃত মামলায় জানা যায়, ১৯৮১ সালে চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের দানপত্র মূলে ২৯ শতক জায়গার মালিক। পার্শ্ববর্তী মৃত শাহজাহান চৌধুরীর ছেলে সবুজ, শ্যামল ও মনিরুল ইসলাম রাসেল বিদ্যালয়ের ১৪শতক জায়গা জবরদখল করেছেন। তারা বিদ্যালয়টিকে উচ্ছেদের পায়তারা করছেন। চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য দরপত্র আহবানের খবর শুনে বিদ্যালয়ের আরো জায়গা জবরদখলের জন্য জোর পূর্বক অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। বিদ্যালয় কমিটির পক্ষ থেকে থানা এবং পৌরসভায় অভিযোগ দেয়ার পরে ঘর নির্মাণে স্থগিত আদেশ দিলে অভিযুক্তরা তা কর্ণপাত করেননি।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, পুলিশে বাধা দেয়া সত্ত্বেও ঘর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ