• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে টিআইবি’র নৈতিকশিক্ষা ও সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2016   Thursday

রাঙামাটিতে বৃহস্পতিবার দিনব্যাপি নৈতিক শিক্ষা, স্বেচ্ছাসেবীতা ও সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনালবাংলাদেশ (টিআইবি) সচেতননাগরিককমিটি (সনাক) উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন সনাক রাঙামাটি সহসভাপতি অমলেন্দু হাওলাদার। প্রশিক্ষণ কর্ম প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রাঙামাটি সনাকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

কর্মশালায় চেতনন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

 

প্রশিক্ষণে নৈতিক অবক্ষয়, দুর্নীতি’ রমধ্যে সম্পর্ক, টিআইবি’র নৈতিক আচরণ বিধিমালা পরিচিতি, সামাজিক আন্দোলন, স্বেচ্ছাসেবক হিসাবে দুর্নীতি বিরোধী আন্দোলন সফল করতে করণীয় এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে নৈতিক আচরণ বিধির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনিয়ম, অন্যায়, শোষন, বৈষম্য ও বঞ্চনা দূর করার জন্য যে কোন সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সামাজিক আন্দোলন পরিচালনার পূর্ব শর্ত ব্যক্তিকে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন হতে হবে।

 

 

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস দের অংশ গ্রহণে নৈতিক শিক্ষা, স্বেচ্ছাসেবীতা ও সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ