• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

শুক্রবার খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে।

 

জানা যায়, শুক্রবার সকালে খাগড়াছড়ি ষ্টোডিয়ামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। এতে দুই পুলিশ কনস্টেবল,একজন নারী ও একজন শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে। পরে আহত দুই কনস্টেবলকে আশংকাজনক অবস্থায়  চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। আহতরা হলেন কসস্টেবল শাহীন, কনস্টেবল ইসমাইল, বরেন ত্রিপুরা,তুলসী রানী ঘোস,পল্লব চেীধুরী।

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ সুপার মো: মজিদ আলী হাসপাতালে ছুটে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।

 

খাগড়াছড়ি হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ নয়ন ময় ত্রিপুরা  জানান আহত বরেন ত্রিপুরাও আশংকাজনক। তাকে রক্ত দেয়ার পর চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে। খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদু জ্জামান পুলিশ সুপার মোঃ মজিদ আলী হাসপাতালে আহদের দেখতে যান। এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

 

পুলিশ সুপার মো: মজিদ আলী জানিয়েছেন, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে মো: ইসমাইলকে জরুরী ভিত্তিতে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, ইসমালের পা কেটে ফেলার আশংকা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ