• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে আনারস বাগান ধ্বংসের অভিযোগে আটক৫, মঙ্গলবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2016   Monday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নর পুলি পাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে ধ্বংস করার সোমবার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫জনকে আটক করেছে। আটককৃতদের মুক্তি ও ভূমি বেদখলের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ ডেকেছে স্থানীয় পাহাড়ীরা। 

 

এদিকে, বাঙালীদের আনারস বাগান কেটে ধ্বংস করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।


উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দূর্বৃত্তরা আনারস চাষী জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২হাজার আনারস চারা কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ। এ ঘটনায় চাষী মধু মিয়া বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, বুড়িঘাটে আনারস বাগান কেটে দেয়ায় অভিযোগে রোববার সন্ধ্যায় স্থানীয় আনারস চাষী মধু মিয়া ২০ জনের নাম উল্লেখসহ ৫৫জনকে আসামী করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৩নং বুড়িঘাট মধ্যম পুলি পাড়ায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, মংলা অং মারমা(৫০), হ্লাতু আ মারমা(৩০),রেণু মারমা(৫০) ও চাই ঞুরুই মারমা(৬৩)। 

 

বুড়িঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার অংচা প্রু মারমা জানান, আটকৃতদের মুক্তি ও ভূমি বেদখলের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ ডেকেছে স্থানীয় পাহাড়ীরা। তিনি আরো জানান, বৃহস্পতিবার বাঙালীরা পাহাড়ীদের লাগানো আনারস বাগান ধ্বংস করার চেষ্টা চালালে এতে পাহাড়ীরা বাধা দেয়। গেল শনিবার রাতে মধুমিয়া আনারস বাগানে কে বা কারা আনারস বাগান কেটে দেয়। বর্তমানে এলাকায় পাহাড়িরা আতংকে রয়েছে।


বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, পুলি পাড়া স্থানীয় পাহাড়ীদের কাছ থেকে দুই বাঙালী এক একর ৪০ শতক জমি বন্দক নেয়। সেখানে ৩৫ হাজার আনারস চারা রোপন করা হয়। গেল শনিবার রাতে কে বা কারা আনারস বাগানের চারা কেটে দেয়।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সত্যতা স্বীকার করে জানান, বুড়িঘাট ইউনিয়নে পুলি পাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে ধ্বংস করার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫জনকে আটক করেছে। আটককৃতদের থানায় নিয়ে আসা হচ্ছে। তবে স্থানীয় পাহাড়ীরা মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ ডেকেছে তার জানা নেই বলে তিনি জানান।

 

অপরদিকে বাঙালীদের আনারস বাগান কেটে ধ্বংস করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। শহরের চেম্বার অফ কমার্সের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবছার আলি,পার্বত্য যুব ফ্রন্টের সভাপতি আব্দুল মান্নান, সম-অধিকার নেতা মো. ইউনুস প্রমুখ।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, কোন ইস্যু ছাড়াই পাহাড়ীরা বাঙালিদের আনারস বাগান কেটে ধ্বংস করে দিয়েছে। কারণ তারা চায় না পাহাড়ে বাঙালিরা শান্তিতে বসবাস করুক। বক্তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণার  হুশিয়ারী দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ