• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

মোবাইল কলের মাধ্যমে পানির পাম্প অফ-অন যন্ত্র তৈরী করলেন রাঙামাটির পাহাড়ী যুবক মং সিং মারমা

বিশেষ প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2014   Sunday

দুর থেকে মোবাইল ফোন কলের মাধ্যমে কিভাবে বাড়ীর সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন এবং দরজা বন্ধ ও খোলা যায় তার চিন্তা করতে করতে এক সময় সেই যন্ত্রটি তৈরী করে ফেললেন  আদিবাসী যুবক মংসিং মারমা। বর্তমানে পরীক্ষামূলকভাবে নিজের বাড়ীতে নিজের তৈরী করা যন্ত্রটি ব্যবহার করছেন। পৃষ্ঠাপোষকতা ও আর্থিক সহায়তা ফেলে উদ্ভাবিত এ যন্ত্রটি আধুনিকায়ন করে জনগনের সেবায় পৌঁছে দেয়ার স্বপ্ন দেখছেন মং সিং। রাঙামাটি শহরের বনরুপা বাজার এলাকায় বসবাস করেন আদিবাসী যুবক মংসিং মারমা। তিনি পেশায় একজন চিত্রশিল্পী। বাবার মারা যাওয়ার পর পরিবারের বড় ছেলে হওয়াতে পরিবারের হাল ধরতে হয় তাকে। বর্তমানে তিনি স্কুল পড়ুয়া শিশুদের চিত্রাংকন শিখিয়ে প্রতি মাসে যে টাকা পান তা দিয়ে সংসার চালান মংসিং মারমা। একদিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে রাঙামাটির বাইরে আত্বীয়ের বাড়ীতে বেড়াতে যান। কিন্তু রাতে বেলার জন্য বাড়ীর বাইরে সিকিউরিটি লাইট জ্বালিয়ে যাননি। রাতে সিকিউরিটি লাইট না জ্বালানোর কারণে হয়তো চোরেরা বাড়ীর জিনিসপত্র চুরি করে নেয়ার সুযোগ পাবে। তাই সেই দুশ্চিন্তা থেকে মংসিং মারমার মাথায় ঘুরপাক খেতে থাকে কিভাবে দুর থেকে মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট জ্বালানো যায়। অবশেষে সাহস করে তিনি বাজার থেকে একটি মোবাইল সেট, কিছু সার্কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করে  দুর থেকে নিয়ন্ত্রন করা যায় সেই রকম যন্ত্র তৈরীর কাজে নেমে পড়লেন। তিনি সময় ফেলে কাজে বসে যান যন্ত্র তৈরীর কাজে। এভাবে দীর্ঘ এক বছর গবেষনা করে মোবাইল কলের মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে বসে সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন, দরজা বন্ধ ও খোলার যন্ত্র তৈরী করতে সক্ষম হন। তবে তৈরী করা যন্ত্রের জন্য মোবাইল, সার্কিটসহ অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে তার ব্যয় হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। তার এ তৈরী যন্ত্র দেখতে ইতোমধ্যে তার অনেক বন্ধু-বান্ধব ও শুভকাংখিরা দেখে ক্রয়ের জন্য আগ্রহও প্রকাশ করেছেন। আদিবাসী যুবক মংসিং মারমার কারিগরী কোন প্রশিক্ষন নেই। এমনকি দারিদ্রতার কারনে এসএসসি গন্ডি পর্ষন্ত পেরুতে পারেননি। তবে তিনি হাতের কাজ হিসেবে রাঙামাটি চারুকলা একাডেমী থেকে চিত্রাংকন শিখেছেন। মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন এবং দরজা বন্ধ ও খোলার যন্ত্র উদ্ভাবনের জন্য তার পেছনে রয়েছে মংসিং তার অদম্য মেধা ও প্রবল ইচ্ছা শক্তি। মংসিং মারমা জানান,দুর থেকে কিভাবে মোবাইল কলের মাধ্যমে বাড়ীর পানির পাম্প অফ-অন এবং দরজা খোলা ও বন্ধ করা যায় তার চিন্তা করতে থাকি। এক সময় মনের শক্তি সঞ্চয় করে বাজার থেকে একটি মোবাইল সেট, সার্কিটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করেএ যন্ত্রটি তৈরী করতে বসে গেলাম। প্রতিদিন সময় ফেলে কিভাবে তৈরী করা যায় কাজে নেমে পড়তাম। অবশেষে দীর্ঘ এ বছর পর সত্যি সত্যিই মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট ও পানির পাম্প অফ-অন এবং দরজা খোলা ও বন্ধ করার যন্ত্রটি তৈরী করতে সক্ষম হই। বর্তমানে তৈরী করা যন্ত্রটি পরীক্ষামুলকভাবে তার নিজের বাড়ীতে ব্যবহার করছেন। তিনি আরও জানান, সরকারী-বেসরকারীভাবে সহযোগিতা ফেলে এ যন্ত্রটি আধুনিকায়ন করে জনগনের সেবায় পৌঁছে দিতে সক্ষম হবেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ