• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

সাজেকে কমলার বাম্পার ফলন

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2014   Monday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এ বছর কমলার বাম্পার ফলন হয়েছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় সাজেকের কলমার স্বাদ ভিন্ন। টসটসে রসালো ও মিষ্টি জাতের কমলার জন্য সাজেকের কমলা দেশের মধ্য সুপরিচিত রয়েছে। সাজেক ইউনিয়নের কংলাক ছয়নালছড়া, শিয়ালদাইলুই ও ব্যাটলিং এলাকায় ঘুরে দেখা গেছে এসব সবুজ পাহাড়ে সারি সারি কলমা বাগান। এসব কমলা বাগান দেখলে যে কোন মানুষকে মুগ্ধ করবে। সাজকের রুইলুই পাড়া থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছয়নাল ছড়া গ্রামে যাওয়ার পথটা সহজ নয়। সড়কের পাশে পাহাড় বেয়ে নামলেই দাড়িপাড়া গ্রাম। এরপর হাজার দেড় হাজার ফুট উঁচু আরও একটি পাহাড় বেয়ে নিছে নামলে ছয় নাল ছড়া। পাহাড়ি এই ছড়া ধরে ঘন্টা দেড়েক গেলে এখানেই অনিল চাকমা ও বুদ্ধ মনি চাকমার কমলা বাগান। সরজমিনে ঘুরে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় প্রতিটি টিলায় কমলার বাগান গড়ে তোলা হয়েছে। বাগানগুলো ব্যক্তি মালিকানাধীন। এসব বাগানে এ বছর কমলার ফলন হয়েছে বেশ ভালো। চাষিরা যার যার বাগানে কমলার পরিচর্যা করছেন। কমলা বাগানে মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেকে এ বছর আবহাওয়ার পরিবেশ অনুকুল থাকায় কমলার ফলন ভালো হয়েছে। সেখানকার মানুষ শুধু জুম চাষের ওপর নির্ভলশীল। আর জুম চাষে ফলন ভালো না হওয়ায় সেখানকার অধিকাংশ পরিবার কমলা চাষের দিকে ঝুঁকেছেন বেশি। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও ভাল ফলন করতে পারবেন বলে বাগান মালিকরা জানিয়েছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন সাজেকের রুইলুই এলাকা এখন পর্যটক কেন্দ্র হওয়ায় কমলা চাষিরা ভালো দাম পাচ্ছেন। পর্যটকেরা প্রতিদিন কয়েক হাজার কমলা কেনেন।আগে জোড়া পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম বলেন, সাজেক এলকায় এবার ১ হাজার ২৫৮ একর জমিতে কমলা চাষ হয়েছে। এর মধ্যে শুধু সাজেক ইউনিয়নে ১ হাজার ১২৩ একরে কমলা চাষ করা হয়। কমলা উৎপাদন হয়েছে ১ হাজার ৪৩ মেট্রিক টন।এর মধ্যে সাজেক ইউনিয়নে ১ হাজার ২০ মেট্রিক টন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ