• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে ট্রাক-সিএনজি মূখোমূখি সংঘর্ষে আহত ৫

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2016   Wednesday

রাঙামাটির কাউখালীতে ট্রাক-সিএনজি মুখোমূখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। তবে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তার সত্যতা মিলেনি। বুধবার সকাল সাড়ে ন’টায় চট্টগ্রাম-কাউখালী সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালের দিকে রাঙামাটির কাউখালী উপজেলা সড়কের সাহেব নগর মোর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাকে (চট্ট্রগ্রাম-থ- ১২-৩৮৬০) দ্রুতগতিতে আসা ট্রাক (৪৬৭২) চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এসময় সিএনজির পাঁচ যাত্রি গুরুতর আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আহতরা হলেন, কাউখালীর পোয়াপাড়া গ্রামের মৃত এনজত আলী ছেলে মোঃ ফজলুর রহমান (৪০), মিনি মার্কেট এলাকার আবে হোসেনের ছেলে আব্দুস সালাম লাল মিয়া (৩৩), বেতবুনিয়া ইউনিয়নের ডাক বাংলো এলাকার আলীম উদ্দীনের ছেলে মোঃ মহিউদ্দিন (৩৬), উপজেলা সদরের বেতছড়ি গ্রামের মোঃ মনির হোসেন (২৮), থানার বিলের হাবিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (২২)।

 

পরে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করা হয়। গুরুতর আহতদের মধ্যে মোঃ ফজলুর রহমান, মোঃ মহিউদ্দিন, মোঃ মনির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আব্দুস সালাম লাল মিয়াকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চমেক হাসপাতালে থাকা ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতদের পাশে থাকা কলমপতি ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম।


এদিকে, প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে একজন নিহত হওয়ার কথা জানালেও এর কোন সত্যতা পাওয়া যায়নি। তবে আহত ছয় জনের মধ্যে পাঁচ জনের খবর পাওয়া গেলেও অপর একজনের কোন হদিস মেলেনি।


রানীরহাট পুলিশ ফাড়ির ইনচাজ মোঃ শামছুল হক জানিয়েছেন, দূর্ঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় লোক মুখে ১জন নিহত হওয়ার খবর পেয়েছি তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে রাঙ্গুনীয়া থানায় মামলার পক্রিয়া চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ