• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে তিন নেতার দ্বৈরথ,থেমে রয়েছে পুর্নগঠন প্রক্রিয়া

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2015   Monday

 

 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন নিয়ে চলছে জোর লবিং। তবে এ পরিষদে কে হবেন চেয়ারম্যান তা নিয়ে তিন নেতার মধ্যে দ্বৈরথের দোদুল্যমানতায় সরকার গঠনের এক বছর পরও পূর্নগঠন করা সম্ভব হয়নি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। উল্লেখ্য, আর্ন্তবর্তীকালীন তিনটি পার্বত্য জেলা পরিষদ বিল সংশোধনের লক্ষে গত ১ জুলাই জাতীয় সংসদে উত্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গত ১৬ নভেম্বর ১জন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য করে আর্ন্তবর্তীকালীন পরিষদ গঠনে বিধান রেখে তিনটি বিল সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়। বিলগুলো হল রাঙামাটি পার্বত্য জেলা পষিদ(সংশোধন) বিল-২০১৪, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) বিল ২০১৪ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) বিল-২০১৪। পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অপর দুই পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান জেলার পরিষদ পূর্নগঠন সংক্রান্ত দুই এমপি’র ডিও (ডেমি অফিসিয়াল) জমা পড়েছে। কিন্তু খাগড়াছড়ি’র সাংসদের স্বাক্ষরিত ডিও জমা না পড়ায় ঘোষণা করা যাচ্ছে না তিনটি জেলা পরিষদের নতুন পরিষদ। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, পরিষদের সদস্য মনোনয়নের বিষয়টি চুড়ান্ত হলেও চেয়ারম্যান পদ প্রত্যাশী তিন শীর্ষ নেতার দ্বৈরথে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। একাধিক সূত্রে জানা গেছে, জেলা আওয়ামীলীগের তিন সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, বর্তমান অস্থায়ী চেয়ারম্যান চাইথোঅং মারমা এবং অপর সহ-সভাপতি কংজরী চৌধুরী’র সেয়ানে সেয়ানে লবিংয়ে এখন অনেকটা কাবু হয়ে পড়েছে জেলা আওয়ামীলীগ। নিয়ম অনুযায়ী স্থানীয় সাংসদের ডিও’র কপি পেলেই বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, একই সাথে জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সুবাদে তিনি বিষয়টি এককভাবে সুরাহা করতে চাচ্ছেন না বলে সূত্র জানায়। এদিকে, সময় যতই গড়াচ্ছে এ তিন নেতা নানাভাবে দলের কেন্দ্রীয় নেতা, সামরিক-বেসামরিক আমলা, মন্ত্রী ও সংসদ সদস্যের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উপর অব্যাহত চাপ প্রয়োগ করে চলেছেন। এই নিয়ে সংসদ সদস্য গত একমাসে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে বেশ কয়েকবার নীতি-নির্ধারণী সভা করলেও চেয়ারম্যান পদের মনোনয়নের বিষয়ে একমত হতে পারেননি। ফলে দলটির জেলা থেকে তৃণমুল পর্যায়ে পরিষদ পূর্নগঠন নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। অপরদিকে সদস্য পদে মনোনয়ন নিয়ে জেলা আওয়ামীলীগের তরুণ নেতারাও বেশ আগ্রহী। তাঁদের দাবী দলের সাংগঠনিক শক্তিমত্তা এবং সামর্থ্য বিবেচনায় পরিষদ মনোনয়নে নবীন-প্রবীনের সমন্বয় হওয়া খুবই জরুরী। এসব বিষয় নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম জানান, বিষয়টি নিতান্তই দলীয় এবং গোপনীয়। তবে দলের বর্তমান-ভবিষ্যত বিবেচনায় আমরা একটি গ্রহনযোগ্য প্যানেল মনোনয়নে আশাবাদী। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামীলীগ একটি বৃহৎ ও পুরনো দল। তাছাড়া পার্বত্যাঞ্চলে নানা ধর্ম ও জাতির নেতাকর্মীর সংমিশ্রনে দল এগিয়ে যাচ্ছে। সে সব বাস্তবতা মাথায় রেখে একটি ইতিবাচক সিদ্ধান্তের কাছাকাছি আমরা এসেছি। তিনি দৃঢ়তার সাথে বলেন, দলের বৃহত্তর ঐক্য এবং নেতাকর্মীদের স্বার্থকে প্রাধান্য দেয়াটাই জরুরী।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ