• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারের সময় এক প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ

উচিংছা রাখাইন : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলার কারণে নিরুপা তংচংগ্যা(২২) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এদিকে, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্তৃপক্ষের দাবী চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। 

 

প্রসূতির স্বজনারা জানান,রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বাসিন্দা অজিত তংচংগ্যার অন্তসত্বা স্ত্রী নিরুপা তংচংগ্যাকে সোমবার বিকেলে রাঙামাটি সদরে অবস্থিত রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিকভাবে প্রসবের কথা জানালেও মঙ্গলবার সকালে প্রসূতিকে সিজার অপরেশন করে বাচ্চা প্রসব করতে পরামর্শ দেন। এক পর্যায়ে সকালের দিকে ওই প্রসূতির অপারেশন করা হয়। এতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্জন ডাঃ লেলিন তালুকদার এ প্রসুতির অপারেশন করান।

 

মৃত প্রসূতি নিরুপা তংচংগ্যার স্বজন  ১নং মীলছড়ি মৌজার হেডম্যান তরুন কান্তি চাকমা ও কাপ্তাই ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার রুপা তংচংগ্যা জানান, মঙ্গলবার সকালের দিকে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর বাইরে থেকে জোরে জোরে প্রসূতি মায়ের চিৎকার শুনতে পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক স্বজনদেরকে জানিয়ে দেন বাচ্চা সুস্থ থাকলেও মাকে বাঁচানো যায়নি। তারা চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

 

এদিকে, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের  দায়িত্বরত কর্মকর্তা ডাঃ লেলিন তালুকদার চিকিৎসকের অবহেলার কারণে প্রসূতি মায়ের মৃত্যূ হওয়ার ঘটনা অস্বীকার করে বলেন, চিকিৎসকরা সব সময় চায় রোগীকে বাচাঁতে। স্বাভাবিক নিয়মেই অপারেশন করা হয়েছে। তবে সিজারের সময় এই ধরণের ঘটনা  ঘটা স্বাভাবিক। তিনি আরো জানান, প্রসূতি হৃদ রোগের আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যূ হতে পারে বলে তার ধারনা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ