• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কলেজ ছাত্রলীগের দাবী ছাত্রলীগের নামধারী কিছু বিএনপি-জামাতপন্থী এ হামলা চালিয়েছে
রাঙামাটি সরকারী কলেজে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2016   Thursday

রাঙামাটি সরকারী কলেজে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বৃহস্পতিবার ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের রাঙামাটি  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কলেজ ছাত্রলীগ দাবী করেছে ছাত্রলীগের নামধারী কিছু বিএনপি-জামাতপন্থীরা ছাত্রলীগের সক্রিয় কর্মীদের উপর অতর্কিত হামলা  চালিয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে  রাঙামাটি সরকারী কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের বড় একটি অংশ অপর একটি অংশকে বেধর মারপিট করতে থাকে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনায় ৫ জন আহত হন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  আহতরা হলেন সাব্বির, দিপংকর দে, নাজিম উদ্দিন. হাসান মুরাদ ও নুর নবী।

 

কলেজ ছাত্রলীগের সভাপতি  সুলতান মোহাম্মদ চৌধুরী বাপ্পা দাবী করেছেন, ছাত্রলীগের নামধারী বিএনপি-জামাতপন্থীরা ছাত্রলীগের সক্রিয় কর্মীদের উপর অতর্কিত হামলা করেছে।

 

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান,রাঙামাটির ছাত্রলীগের  কোন গ্রুপিং  নেই। আওয়ামীলীগ  নেতা দীপংকর তালুকদারের নেতৃত্বে  জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে।  এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির তদন্তের রিপোর্টে সত্যতা প্রমাণ পাওয়া  গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা  নেওয়া হবে বলে জানান তিনি।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কলেজর দু গ্রুপের সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ